1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল আর্মি ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইল আর্মি ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৫০৪ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতার যুবকের নাম বাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার আড়পাড়া গ্রামের রেজাউল শেখের ছেলে। গ্রেফতারের পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল মিয়াকে আটক করে সেনাবাহিনী। এসময় বাবুল মিয়ার কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় অস্ত্র (রাম দা), ২টি হকিস্টিক, ১ টি ধারালো ছুরি, ১ বোতল ভদকা, ৩৫ গ্রাম গাঁজা, অবৈধ ৪টি সিম কার্ড, যৌন উত্তেজক ওষুধ ও মেগাফোন উদ্ধার করা হয়। বাবুল মিয়াকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার বাবুল মিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park