1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বাড্ডায় উদযাপিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বাড্ডায় উদযাপিত

সরদার আব্দুল করিম, ঢাকা:
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৬১ বার পঠিত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী বাড্ডা শাখা সংসদ। আলোচনা, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয় অনুষ্ঠানটির। এরপর উদীচীর শিল্পী কাঁকন ঘোষণা পত্র পাঠ করেন। ঘোষণাপত্রের ওপর আলোচনা করেন অভিনেতা ম. ফারুক, কবি শাহিদা ফাল্গুনী, উদীচী বাড্ডা শাখার সহসভাপতি শান্তনু কুমার দাস (প্রধান আলোচক), উদীচী ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কংকন নাগ এবং অধ্যাপিকা এ এন রাশেদা। আলোচনা পর্বের সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম বাদশা, সভাপতি উদীচী বাড্ডা শাখা।

দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। ‘ন্যায়ের জন্য লড়’ শিরোনামের দলীয় আবৃত্তি পরিবেশন করা হয় কবি শাহিদা ফাল্গুনীর গ্রন্থনা ও নির্দেশনায়। একক নৃত্য পরিবেশন করেন আলিফা।

সঙ্গীত পরিবেশনা পরিচালনা করেন উদীচী বাড্ডা শাখার সঙ্গীত সম্পাদক মীর হেদায়েতুল বাকি। দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। একক সঙ্গীতে অংশ নেন সন্দীপা বিশ্বাস, সমরিতা, দোলন, নারগিস আক্তার, কাঁকন, সাবিহা আক্তার মুন্নী, যুথি রানি সরকার, শাহিদা ফাল্গুনী, কুন্তলা, সুচিত্রা রানি, অরুণিম আহমেদ প্রথমা এবং ফুলন কুমার সেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক আলামিন আজাদ, সহসভাপতি হারুন আর রশিদসহ উদীচীর বিভিন্ন পর্যায়ের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।

উদীচী শিল্পীগোষ্ঠী বাড্ডা শাখার সাধারণ সম্পাদক সরদার আব্দুল করিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সমবেত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park