1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় সৌদি প্রবাসী ব্যাবসায়ী মোল্লা মফিজুর রহমানের ঈদ উপহার বিতরণ। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় সৌদি প্রবাসী ব্যাবসায়ী মোল্লা মফিজুর রহমানের ঈদ উপহার বিতরণ।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

মো: হাচিবুর রহমান, স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী ও নড়াগাতি থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা মফিজুর রহমান অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ঈদ উপহার ১০ হাজার অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ শুর করেন।ঈদ উপহার বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিনে পহরডাঙ্গা ইউনিয়নের ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন।

২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ইউনিয়নের বাগুডাঙ্গা বড়মাঠ সংলগ্ন বট তলায় ও ইউনিয়ন পরিষদে এ ঈদ উপহার নিজ হাতে বিতরণ করেন তিনি। এ সময় মুলশ্রী উত্তর পাড়া জামে মসজিদের উন্নয়নে নগদ অর্থ প্রদান করেন মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিত মোল্যা,সাবেক সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মোল্যা, ইউপি চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলামসহ আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সৌদি প্রবাসী মোল্যা মফিজুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নড়াগাতী থানার ৬ ইউনিয়নের ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছি। সকলের কাছে দোয়া কামনা করে আগামীতে যাতে আরো বেশী মানুষকে সহযোগিতা করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ৭ দিন ব্যপী পর্যায়ক্রমে নড়াগাতী থানার ৬ ইউনিয়নে ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ আয়োজন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও থানা আ’লীগের সহ সভাপতি মোল্যা মফিজুর রহমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park