1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল:

নড়াইলে নানা আয়োজনে ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের আয়োজনে এসব কর্মসুচি পালিত হয়৷
কর্মসুচির মধ্যে রয়েছে, শিশুদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান,বিশেষ মোনাজাত/প্রার্থনা,কুইজ,চিত্রাংকন,রচনা প্রতিযোগীতা,জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক ও ডুমেমেন্টটরি প্রদর্শন,৭ মার্চের ভাষন প্রদর্শন,পুরস্কার বিতরণী সহ বিভিন্ন অনুষ্ঠান।

জেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা মহিলা আওয়ামীরীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে ও পুরাতন টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা
এর পক্ষে ,জেলা প্রশাসন,বিচার বিভাগ পুলিশ প্রশাসন, জেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ,জেলা ছাত্রলীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর ও শিশুর স্বাস্থ্য সচেতনতা এবং পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা হয়।


এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,জেলা ও দায়রা জজ আল মাচ মৃধা,পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিনখান নিলু,সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park